• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

ফাইল ছবি

মুক্তারপুর- দিঘীরপাড়ে সড়কের মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর যশলংয়ে দরজারপাড় নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান সানিয়াত (৩২) ও সাকিব (৩০)। গুরুতর আহত অবস্থায় তুর্য (৩০) নামের অপরজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মধ্যে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। গুরুতর আহত একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকেও মৃত ঘোষণা করা হয়।

নিহত তুর্য টঙ্গীবাড়ী উপজেলার মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির পুত্র। অপর নিহত ২ জন ছিলো তুর্যর বন্ধু। এরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

টঙ্গীবাড়ি থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: