• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, পানিতে ডুবে গেলো প্রাণ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পুকুরপাড়ে খেলছিল দুই শিশু, পানিতে ডুবে গেলো প্রাণ

মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- মাইলমারী গ্রামের কৃষক আব্বাস আলীর সাড়ে তিন বছর বয়সি ছেলে আদিব হোসেন এবং আকাশ আলীর তিন বছর বয়সী ছেলে ইউসুব আলী। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর একটার সময় আব্বাস আলীর পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শিশু দুটি পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন তাদের মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দিলে দাফনের অনুমতি দেওয়া হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত