• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি, আহত ৩

প্রকাশিত: ১৬:২৫, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৫, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি, আহত ৩

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় এমপির গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন।  

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।কাউনিয়া থানার ওসি নজমুল হক দুর্ঘটনায় আতিকুর রহমান মুজাহিদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আতিকুর রহমান মুজাহিদকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর এমপির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত