• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, আর কখনও তেল নেওয়া হবে না করিমের

প্রকাশিত: ১৪:৪৯, ২৬ মার্চ ২০২৬

আপডেট: ১৫:১২, ২৬ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
লাইনে দাঁড়িয়ে স্ট্রোক, আর কখনও তেল নেওয়া হবে না করিমের

দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে বাইকের তেল নিতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে আছমা লতিফা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবকের নাম এনায়েতুল করিম (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত মোজাম্মেল মাস্টারের ছেলে।

জানা গেছে, তিনি একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি শ্বশুরবাড়ি কাহারোলে বেড়াতে এসে বাইকের তেল সংগ্রহ করতে ওই পাম্পে গিয়েছিলেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এনায়েতুল করিম পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পাম্পে তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: