• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

নেওয়া হলো না ফুয়েল কার্ড, লাইনে দাঁড়িয়ে গেলো প্রাণ!

প্রকাশিত: ১৫:২৯, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নেওয়া হলো না ফুয়েল কার্ড, লাইনে দাঁড়িয়ে গেলো প্রাণ!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে গিয়ে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এ ঘটনা ঘটে। নিহত বখতিয়ার (৫৫) উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা হাজী রফি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই উপজেলা মাঠে মানুষের ভিড় ছিল। ওই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার। পরে উপস্থিত লোকজন তাকে দ্রুত একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আগের দিন থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছিল। শেষ দিন হওয়ায় সকালে দ্রুত কার্ড সংগ্রহের জন্য তিনি মাঠে যান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল গণমাধ্যমকে বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার গণমাধ্যমকে জানান, অতিরিক্ত গরম ও শারীরিক অসুস্থতার কারণে তিনি স্ট্রোক করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত