• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১০, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ১৮:১২, ৩১ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে মো. রাকিব (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার বিনোদপুর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই কিশোর।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, তিন বন্ধু একসঙ্গে পানিতে নামলে তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাকিব নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত