• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

লেকের পানিতে নেমে তলিয়ে গেল আমেনা, ঘণ্টাখানেক পর মিললো নিথর দেহ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২০, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লেকের পানিতে নেমে তলিয়ে গেল আমেনা, ঘণ্টাখানেক পর মিললো নিথর দেহ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়ায় এলাকায় লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত আমেন ঐ এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পত্তির বড় মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে আমেনা ও তার ছোটবোন বাড়ির পাশের লেকের গোসল করতে নেমে অসাবধানতাবসত আমেনার ছোটবোন পানিতে তলিয়ে যায়, এসময় ছোটবোন উদ্ধার করে নিজেই তলিয়ে যায় আমেনা। পরে আশপাশের লোকজন এসে প্রায় ঘন্টাখানেক লেকে খোঁজাখুজির পর আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, 'লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন'।

বিভি/এজেড

মন্তব্য করুন: