• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এডহক কমিটিতে দলীয়করণের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এডহক কমিটিতে দলীয়করণের প্রতিবাদে অভিভাবকদের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিকে দলীয়করণের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে  চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সচেতন অভিভাবক সমাজ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটিতে দলীয় বিবেচনায় ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক অধ্যক্ষ হারুন রশীদ, সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল হক, অধ্যক্ষ আজিজুর রহমান, অধ্যাপক মুজিবুর রহমান ও অ্যাডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক দলের প্রভাব বিস্তারের ক্ষেত্র নয়। শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে এডহক কমিটি গঠনের আহ্বান জানান তারা। এ সময় সচেতন অভিভাবক সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: