• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে নিরাপদে উদ্ধার করলো কোস্টগার্ড 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাগরে ভাসতে থাকা ৮ জেলেকে নিরাপদে উদ্ধার করলো কোস্টগার্ড 

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আটজন জেলে একটি ফিশিং বোট নিয়ে মাছ আহরণে বের হন। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যাওয়ার পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরে ভাসতে থাকেন জেলেরা।

পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ফিশিং বোটের এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। বোটের মালিক বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করে সহায়তা চান।

এরপর কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের মহাজনের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত