নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তানিশা (৮) ও রায়হান (৮) নামে যমজ ভাইবোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চসিমুউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ৩টার দিকে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের খালা কামরুন নাহার বলেন, তার বোন ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে গতকাল তাদের বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুজন খেলতে যায়। খেলতে খেলতে হঠাৎ একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও পানিতে ডুবে যায়।
তিনি আরও বলেন, নিহতদের বাবা মো. শরিফ কুয়েতপ্রবাসী। তাদের বাড়ি ঢাকার ডেমরার ঠুলঠুলিয়া চেয়ারম্যানবাড়ি এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে যমজ ভাইবোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: