‘মা ইলিশ’ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া নৌ পুলিশ কর্তৃক দৌলতদিয়া বাসস্ট্যান্ডে মা ইলিশ সংরক্ষণ-২০২৬ (০৮-২৯) অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন উপলক্ষে মৎস্য আহরণকারী এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, পুলিশ সুপার, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চল, মো. মাহবুব উল হক, জেলা মৎস্য কর্মকর্তা, রাজবাড়ী, মো. মুনতাসির খান, সহকারী কমিশনার ভূমি, গোয়ালন্দ, মো. সাজিদ হোসেন, সহকারী পুলিশ সুপার, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চল, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম।
সভায় মৎস্য আহরনকারী, মৎস্যজীবী নেতৃবৃন্দ,মৎস্য আড়তদার, বাল্কহেড শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য অংশীজন মিলে আনুমানিক সাড়ে ৩ জন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় মৎস্য আহরণকারীগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ সহ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ কে সহযোগিতা করবেন মর্মে মতামত প্রদান করেন।
বিভি/এআই













মন্তব্য করুন: