মেইন সুইচ বন্ধ করেও বাঁচানো গেল না বিদ্যুতায়িত মৎস্যঘের কর্মচারীকে
সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যঘেরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুস আলী (৩২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) দুপুরে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের কেষ্টনগর ব্রিজসংলগ্ন হাসখালি গ্রামের একটি মৎস্যঘেরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের মোকসেদ গাজীর ছেলে। তিনি ওই মৎস্যঘেরে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় ইউনুস আলী ও আরেক কর্মচারী মৎস্যঘেরে কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত ইউনুস বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে অপর কর্মচারী দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধারের চেষ্টা করেন।
পরে ইউনুস আলীকে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পর মৎস্যঘেরের কর্মচারী বিষয়টি তাৎক্ষণিকভাবে মালিককে জানান। পরে মালিকপক্ষ পাটকেলঘাটা থানায় বিষয়টি অবহিত করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: