• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পূজার আগে গ্রিল কেটে মন্দিরে চুরি  

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২০:০৭, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পূজার আগে গ্রিল কেটে মন্দিরে চুরি  

পিরোজপুর পৌর এলাকার কৃষ্ণনগরে শ্রী শ্রী রাই রসরাজ সেবাশ্রমে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছে। 

আশ্রমের সেবাইত ছবিতা রায় জানান, ভোরে পূজার উদ্দেশে মন্দিরে গেলে তিনি দেখতে পান পূজার কাজে ব্যবহৃত কাঁসা ও পিতলের সামগ্রী নেই। পরে আশ্রমের উত্তর পাশের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি আশ্রমের অন্য সদস্যদের জানানো হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পিরোজপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল চট্টোপাধ্যায় বলেন, স্থানীয়ভাবে কোনো চোরচক্র এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হলেও, বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলাম  জানান, আশ্রমে চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত