• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সীমান্ত থেকে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১১ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার গাজীপুর, কাঁকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে সোমবার (৫ অক্টোবর) এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, জিরা ও ইমিটেশন গয়না।  

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা পাকা রাস্তা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের সীম কার্ড, কাঁকডাঙ্গা বিওপির পৃথক আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয়র ঔষধ এবং গেড়াখালি নামক স্থান থেকে ভারতীয় জিরা জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সদর উপজেলার গোবিন্দকাটি নামক স্থান হতে মোবাইল ডিসপ্লে ও ইমিটেশন গয়না জব্দ করে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১১ লাখ ৩ হাজার ২০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাচালানীরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত