• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:২৬, ৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে জনসাধারণকে অবহিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে ‘সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

 অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এর সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহফুজ, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এতে প্রধান অতিথির বক্তব্যে, ওয়াদুদ ভূঁইয়া এমপি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজসেবার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত