গাইবান্ধায় কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ, ডিসিকে স্মারকলিপি
গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম ও কোটি টাকার বাণিজ্যের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দারিয়াপুরের তেঁতুলতলা মোড়ে ‘সচেতন দারিয়াপুরবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন লিলি রানী, ফরিদুল ইসলাম, আপন কুমার, শীতল, মমিন, ওয়াহেদুন্নবী, তহিদুল ইসলাম, সজীব সরকার ও দিলীপ কুমারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মেধাবীদের বঞ্চিত করে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ আমরা মানি না। অবিলম্বে এই অবৈধ নিয়োগ বাতিল করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্মারকলিপিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই নিয়োগ বাতিল ও জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি না হলে পুরো গাইবান্ধা জেলায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: