• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সীমান্তে পুশইন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, বারবার রুখে দিচ্ছে বিজিবি

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৪, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:৪৫, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তে পুশইন চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, বারবার রুখে দিচ্ছে বিজিবি

মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। রবিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে গাংনী উপজেলার ধলা-রংমহল সীমান্ত দিয়ে এ পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১২৭ নম্বর প্রধান পিলার এলাকায় ভারতের দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা চার নারী ও দুই পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন।

এ সময় বিষয়টি বুঝতে পেরে রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত ওই ছয় ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: