• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ৩৫৩

সুজন মজুমদার, কুমিল্লা

প্রকাশিত: ১২:৪৩, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ৩৫৩

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৫৩ জনকে আটক করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশ ডিবি একযোগে এ অভিযান পরিচালনা করে। 

রবিবার (১১ অক্টোবর)  সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চলে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান। কিশোরদের উৎপাত ও অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করে অভিযান চালায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশ। এতে সরাসরি অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অভিযানে আটক করা হয় ৩৫৩ জনকে। 

সোমবার (১২ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হচ্ছে। কিশোর অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত