• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে দুটি ভটভটি থেকে ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকা থেকে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সারের মালিককে আটক করা সম্ভব হয়নি।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁর নিয়ামতপুর থেকে সারবোঝাই দুটি ভটভটি শ্যামপুর ইউনিয়নের গোপালনগর ও উমরপুর এলাকায় পৌঁছালে অভিযান চালানো হয়। এ সময় ভটভটি দুটি থেকে মোট ১৬৯ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

পরে জব্দ করা সার স্থানীয় শ্যামপুর ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। প্রশাসনের উপস্থিতিতে এসব সার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত