রাজবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে দেড় শতাধিক অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেছে ‘আমরা সনাতনী যুবক’ নামে একটি সংগঠন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের ভাজনচালা শীতলা কালীমন্দিরে এসব শাড়ি বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা উপস্থিত ছিলেন। এ ছাড়া সমন্বয়ক রাজেশ মণ্ডল, সুমন দাস, রবি দাস, স্বপন দাস, অনিক দাস ও আকাশ দাসসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সংগঠনটির সদস্যদের মধ্যে আরও ছিলেন পরিমল সরকার, সিঞ্জন দত্ত, বিদ্যাধর, বর্মন সাহা, প্রবীর ঘোষ, রঞ্জুন নাগ, তীর্থ দাস, বর্ণ চক্রবর্তী, সাহিত্য চক্রবর্তী, অনিক দত্ত, অর্ঘ দাস, কৃষ্ণ গোড় ও আদিত্য দাস।
সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, ২০২০ সালে ‘আমরা সনাতনী যুবক’ সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব ও বিশেষ সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: