• NEWS PORTAL

  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্রিজের দুই পাশের ভাঙা রাস্তা সংস্কার করলো চালক দল

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:১৫, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০৯:১৬, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ব্রিজের দুই পাশের ভাঙা রাস্তা সংস্কার করলো চালক দল

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ও বোয়ালিয়া  ইউনিয়নের মদনমোহন আঙ্গীনার ব্রিজের দুই পাশের ভাঙা রাস্তা সংস্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল, কালুখালী উপজেলা শাখা। 

রবিবার (১৮ অক্টোবর) সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. মিলন মোল্লার নেতৃত্বে মাটি ও রাবিশ ফেলে রাস্তা সংস্কার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশের রাস্তা ভাঙাচোরা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিলো তাদের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী ও যানবাহন চালকদের। এ পরিস্থিতিতে জনসাধারণের চলাচল সহজ করতে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় চালক দল।

সংস্কারকাজের বিষয়ে উপজেলা চালক দলের সভাপতি মো. মিলন মোল্লা বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘব করা আমাদের সবার দায়িত্ব। ব্রিজের দুই পাশের রাস্তা ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল। যানবাহন গাড়ী নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও ছিল। মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে আমরা উদ্যোগ নিয়ে সংস্কারকাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের জনকল্যাণমূলক কাজে পাশে থাকার চেষ্টা করব।’

সংস্কারকাজের সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা চালক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ উদ্যোগের ফলে আপাতত ব্রিজের দুই পাশ দিয়ে চলাচলে কিছুটা স্বস্তি ফিরবে। তবে ভাঙা রাস্তা ও ব্রিজের সংযোগস্থলের স্থায়ী মেরামত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ চান তারা।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত