• NEWS PORTAL

  • সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে বর্তমান সরকার তৎপর: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৭, ১৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৮, ১৯ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে বর্তমান সরকার তৎপর: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রত্যেক এলাকায় দুর্গোৎসব নিরাপদ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। 

সোমবার (১৯ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপু্র উপজেলা ও পৌর বিএনপির দলীয় কর্যালয়ে উপজেলার ৬০ টি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা ও বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এসময় মন্ত্রী আরও বলেন, কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,  পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, খন্দকার আব্দুল মোতালিবসহ দলীয় সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত