• NEWS PORTAL

  • শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার মেসিবিহীন যুগের শুরু, নভেম্বরে দুটি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

প্রকাশিত: ২১:৪৬, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪৯, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
আর্জেন্টিনার মেসিবিহীন যুগের শুরু, নভেম্বরে দুটি ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত

লিওনেল মেসি উত্তর নতুন যুগে জন্য প্রস্তুত হচ্ছে আর্জেন্টাইন ফুটবল। নভেম্বরে বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে উরুগুয়ে এবং কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 

গত ৬ অক্টোবর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়ের শূন্যতাকে সাথে নিয়ে পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৭ সালের মার্চে শুরু হবে পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব। 

যদিও ২০৩০ বিশ্বকাপের শতবর্ষ আসরে স্বাগতিক হওয়ায় লিওনের স্কালোনির দলকে আর বাছাই পর্বে খেলতে হবে না। কিন্তু  বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বিতা মিস করলেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিতে চান কোচ স্কালোনি। 

তাই ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই লড়বে নতুন যুগের আর্জেন্টিনা। 

নতুন অধিনায়ক ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর অধিনে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই ২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিও শুরু করতে চান কোচ স্কালোনি। বেশ কয়জন তরুণ ফুটবলারকে দলে নিয়েছেন কোচ। তাদেরকে নিয়ে একটি ব্যালেন্স দল গড়ার কাজ শুরু করবেন ২০২২ বিশ্বকাপ জয়ী কোচ।

এদিকে, আর্জেন্টিনার কোচ হিসেবে স্কলোনির মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। যদিও মেসির বিদায়ী ম্যাচের পর জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে কোচের দায়িত্ব চালিয়ে যাবেন। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনও তার সাথে আগামী বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করতে প্রস্তুত। তাই সব বিবেচনায়ই আর্জেন্টাইন ফুটবলে শুরু হচ্ছে নতুন যুগ। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত