• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মুন্সীগঞ্জে আগ্নেয়স্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৫০, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে আগ্নেয়স্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ১

ফাইল ছবি

মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আগ্নেয়ন্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার সহ ইয়াসিন সরদার (৩২) নামের ০১ জনকে আটক করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সদর থানাধীন খাসকান্দি গ্ৰামের ইয়াসিন সরদার এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ইয়াসিন সরদার (৩২) এর দখল হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা, ০১ (এক) টি কাঠের বাটযুক্ত একনালা বন্দুক, ০১ (এক) টি তাজা কার্তুজ (শর্টগানের গুলি), ০১ (এক) টি ধারালো রামদা, ০২ (দুই) টি ধারালো চাকু, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটক ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের আলকেস সরদারের পুত্র। 

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদক সহ অন্যান্য মোট ৫ টি মামলা আছে। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় পৃথক পৃথক ভাবে এজাহার দায়ের করা হইয়াছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।  
 

বিভি/এআই

মন্তব্য করুন: