মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষের পর ট্রাক চাপায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
ছবি: নিহত রবিন হাসান (২০)
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসা ছাত্র সড়কে ছিটকে পড়ে অঞ্জান হোয়ে পরে এসময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,রবিন বাড়ী থেকে মোটর সাইকেল করে কালুখালীতে যাচ্ছিল। পথে বাংলাদশ হাট নামক এলকায় পৌছিলে একটি ভ্যানের সাথ মুখোমুখি সংঘর্ষে সে সড়কে ছিটকে পড়ে অঞ্জান হোয়ে পর এসময় পিছন থেকে আসা অঙ্গাত একটি ট্রাক এসে রবিনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এলাকার লোকজন এসে রবিনকে উদ্ধার করে কালুখালী স্বাস্থ্য কেন্দ্র নেয়ার উদ্যোগ নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে সেখানে রবিন মারা যায়।
নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর ইউনিয়নের কাঠালতলা গ্রামের বাসিন্দা। সে পুঁইজোর সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী ছিলো।
দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পড়াশোনা শেষ করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখা রবিনের এমন অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও পরিচিতজনেরা।
উল্লেখ্য, একই দিন সকালে একই সড়কে বাস মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষে কুষ্টিয়ায় নুর আলম নামে এক যুবক নিহত হয়।
এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, আর ঝড়ছে মানুষের প্রাণ। এ সড়ক এখন মড়ন ফাঁদে পরিণত হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: