সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নারী আটক
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার নামের এক নারী উদ্যোক্তাকে আটক করেছে পুলিশ। গত রাত ১০টার দিকে উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় উত্তেজিত স্থানীয় জনতা সাথীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
সাথী আক্তার মাস্টারবাড়ি বাজারের সাথী বিউটি পার্লার-এর মালিক এবং উপজেলার হবিরবাড়ি গ্রামের আমজাদ মিস্ত্রীর মেয়ে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য করেন।
বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
বিভি/এআই













মন্তব্য করুন: