• NEWS PORTAL

  • শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৫:১৫, ৩১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:১৬, ৩১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা। শনিবার (৩১ অক্টোবর) থেকে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। 

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারেন। 

জাটকা রক্ষায় এখন পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়ার প্রশাসনের তেমন কোন প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি। তবে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্ট গার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে জানিয়েছে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ। অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ১৮ হাজার ৯০৫ জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করবে সরকার।

বিভি/এসজি

মন্তব্য করুন: