• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ভোরে হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ভোরে হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

সাতক্ষীরায় ভোরে হাঁটতে বের হয়ে পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।

বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন ভোরে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর তিনি খবর পান, সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের কাছাকাছি এলাকায় তার মায়ের মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে তিনি মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম নিহতের স্বজন তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, রহিমা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত