• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু!

প্রকাশিত: ১৪:০৬, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাছের ডাল কাটা নিয়ে বিরোধ, ভাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু!

চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলে সীমানাবিরোধের জেরে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের ঘটনায় আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার চাচাতো ভাই জাকের হোসেনের ছোড়া লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোছারপাড়ার সোবহান বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিরোধপূর্ণ সীমানার একটি গাছের ডাল কাটা নিয়ে আব্দুল মালেক ও জাকের হোসেনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জাকের হোসেন তাকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে দুপুরে মসজিদে জোহরের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে আব্দুল মালেকের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া জাকের হোসেন আব্দুল মালেককে লক্ষ্য করে লাঠি ছুড়ে মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত জাকের হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত