• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ২০:৪০, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ধনেশ্বর বর্মন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বর বর্মন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ঘোনাবাড়ী কদুরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি নিজেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। তবে নিজের পরিচয়ের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া জিজ্ঞাসাবাদের সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধনেশ্বর বর্মন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার অসংলগ্ন কথাবার্তার কারণে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত