• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৩, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সীমান্ত থেকে ৫ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার পিচ মাঠ নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলো জব্দ করা হয়।

জব্দ করা ডিসপ্লেগুলোর সর্বমোট বাজারমূল্য ৫ লাখ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিভি/সাতক্ষীরা/পিএইচ

মন্তব্য করুন: