• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাজমিস্ত্রীকে বাঁচাতে সেফটি ট্যাংকে নামে স্কুলছাত্র আরাফাত, উভয়েরই মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৫২, ২৪ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:৫৩, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজমিস্ত্রীকে বাঁচাতে সেফটি ট্যাংকে নামে স্কুলছাত্র আরাফাত, উভয়েরই মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে সেফটি ট্যাংকে নেমে গ্যাসের বিষক্রিয়ায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের জনৈক তরিকুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে রাজমিস্ত্রী মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি সরদারের ছেলে স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক হোসেন আলী ও জামালউদ্দীন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বরেয়া গ্রামের তরিকুল ইসলামের নির্মাধীন সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেনেটারিং (তক্তা) খোলার জন্য ভিতরে নামেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার। ট্যাংকের ভিতরে বিষাক্ত গ্যাসক্রিয়ায় মধ্যে অক্সিজেন স্বল্পতায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ পরও তাকে ফিরে না পেয়ে এবং সেফটি ট্যাংকের ভিতরে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধারে নামেন স্কুলছাত্র আরাফাত সরদার। ভিতরে গিয়ে তিনিও একইভাবে অসুস্থ হয়ে মারা যান।

পরে খবর পেয়ে তাদের উদ্ধোরে সেফটি ট্যাংকে নামেন স্বেচ্ছাসেবক দল নেতা হোসেন আলী ও জামালউদ্দীন। এ সময় বিষাক্ত গ্যাসের মধ্যে অক্সিজেন সংকটে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত অসুস্থ দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রাহমান জানান, সেফটি ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: