• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৩, ২৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১০:৩৪, ২৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের উদ্যোগে বামে লংগদু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। ক্যাম্পেইনে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। 

ক্যাম্পেইনে সেনাবাহিনীর ডাক্তার ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার ও চিকিৎসা কর্মীরা অংশগ্রহণ করেন।  ক্যাম্পেইনে ১৫৮ জন পাহাড়ি এবং ৪৭ জন ২০৫ বাঙালিসহ সর্বমোট  জন চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন।

এ ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জনকল্যাণ এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে লংগদু জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠী দুর্গম এলাকায় এ ধরনের চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হন।

লংগদু জোনের এই মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে স্বস্তি, আস্থা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত