• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:০৪, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নদীতে ঝাঁপ দেওয়া নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া আলমগীর হোসেনের (৪৬) মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে নদীতে হঠাৎ মরদেহটি ভেসে উঠে। মৃত আলমগীর চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার পুত্র।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় মো. আলমগীর হোসেন (৪৬) নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে ডুবুরি দলের অভিযান পরিচালিত হয়। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভেসে ওঠার খবর জানান। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত