• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পিরোজপুরে থামিয়ে রাখা বাসে আগুন

পিরোজপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১২:২৩, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পিরোজপুরে থামিয়ে রাখা বাসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১ টার দিকে মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

খুলনা-ব-১১৫ নম্বরের বাসটির নাম আরাফাত পরিবহন। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।

স্থানীয়রা জানায়, মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিলো। এ সময় বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান অন্য বাসের হেলপাররা। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন,  আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঠবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আতাউর রাব্বি বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পরে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত