সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
জুলাই-আগস্টে যাত্রবাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসি তানজিল এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৬ এপ্রিল) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। সেই সাথে ১৫ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে ট্রাইব্যুনাল।
সকাল সাড়ে দশটার দিকে প্রিজনভ্যানে করে এসি তানজিল ও ওসি আবুল হাসানকে নেওয়া হয় ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে তাদেরকে এজলাসে নেওয়া হয়। যাত্রাবাড়ীর মামলায় তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানো আদেশ দেয় ট্রাইব্যুনাল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: