• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রবাসীর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসীর স্ত্রী রুনা খাতুন (৩০) হত্যা মামলায় প্রধান আসামি মিলন শেখকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর বিশেষ জেলা ও দায়রা জজ আদালত এবং পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গীর মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। এদিকে, মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মিলন শেখকে প্রধান আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: