মুরগির খামারে নিয়ে কিশোরী ধর্ষণ, আসামির যাবজ্জীবন, লাখ টাকা অর্থদণ্ড
সাতক্ষীরার পাটকেলঘাটায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ রওশন শেখ (৫৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় দেন।
মামলার নথি ও আদালতের রায় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকা দিয়ে ওই কিশোরী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রওশন শেখ তাকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পর দিন ২৩ মে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কার্যক্রম শেষে ২০২৬ সালের ১২ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ মঙ্গলবার আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও (৪) ধারায় দোষী সাব্যস্ত করে রায় ঘোষনা করেন। রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদ- দেন। অর্থদ- পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদ- ভোগ করতে হবে বলে আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, পাবলিক প্রসিকিউটর এড. শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে শুনানি করেন, এড. ওয়ালী উল্লাহ।
বিভি/এজেড













মন্তব্য করুন: