• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের পথে বার কাউন্সিল

প্রকাশিত: ১৫:১৯, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৫:২০, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্তের পথে বার কাউন্সিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা তিন আসামির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। সংস্থাটির পরবর্তী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন জিয়াউল আহসান, সালমান এফ রহমান ও ফারজানা রুপা। তবে বাংলাদেশের আদালত বা ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের শুনানিতে অংশ নিতে হলে বার কাউন্সিলের পূর্বানুমতি প্রয়োজন।

আসামিপক্ষের আইনজীবীরা এ অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদী। অন্যদিকে, প্রসিকিউশনের মতে, বার কাউন্সিল অনুমতি দিলে বিদেশি আইনজীবীদের মামলা পরিচালনায় আইনগত বাধা থাকবে না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত