• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রামপুরায় হত্যাকাণ্ড: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, নতুন দিন নির্ধারণ

প্রকাশিত: ১৫:২৪, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
রামপুরায় হত্যাকাণ্ড: ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ, নতুন দিন নির্ধারণ

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেনের স্ত্রী লাকি বেগম। তার স্বামী পেশায় রিকশাচালক ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ডেলটা কেয়ার হাসপাতালের সামনে পুলিশ ও বিজিবির গুলিতে ইসমাইল নিহত হন।

জবানবন্দিতে স্বামীকে হত্যার জন্য মামলার চার আসামিকে দায়ী করে তাদের বিচার দাবি করেন লাকি বেগম। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান ও মামুনুর রশিদ। এ সময় প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

মামলার চার আসামির মধ্যে গ্রেফতার হয়ে বর্তমানে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত