• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ হবে না: রুল শুনবেন হাইকোর্ট

প্রকাশিত: ১৩:০৫, ২ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০৬, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ হবে না: রুল শুনবেন হাইকোর্ট

গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। 

এর আগে গ্রাহকদের থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ, নগদ ও রকেটের স্বেচ্ছাচারী ও অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সার্ভিস চার্জ, ভোক্তা সুরক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। যাতে বিশেষ করে দরিদ্র ও ব্যাংকিং সেবাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য যুক্তিসঙ্গত, ন্যায্য ও সাশ্রয়ী এমএফএস সার্ভিস চার্জ নিশ্চিত করা যায়।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল  জারি করেন।

অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ওবায়দুল্লাহ আল মামুন সাকিব। এর আগে এই আইনজীবী নিজেই রিটটি দায়ের করেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত