আলোচিত ইয়ামিন হত্যা মামলার বিচার শুরু ১৫ ডিসেম্বর
ফাইল ছবি
সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে শিক্ষার্থী আশহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৫ ডিসেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যার বিচার শুরু হবে। এদিকে, আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রবিবার (২২ নভেম্বর) ছয় আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনের সময় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী আশহাবুল ইয়ামিন নিহত হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার নির্মম ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ১৫ ডিসেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার মধ্যে ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাদের মধ্যে রয়েছেন আমীর হোসেন আমু। একই মামলার একমাত্র পলাতক আসামি মির্জা আজমকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। একই দিনে ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ করা হয়।
বিভি/এমআর/পিএইচ













মন্তব্য করুন: