চট্টগ্রাম থেকে র্যাবের হাতে ইউপিডিএফ-এর সদস্য গ্রেফতার
চট্টগ্রাম থেকে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তি বিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সন্ত্রাসী প্রদীপময় চাকমা ওরফে বিশালকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার (১৩ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি প্রদীপময় চাকমা ওরফে বিশাল রাঙামাটি জেলার লংগদু উপজেলার কাট্টলী গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত চন্দ্র বিকাশ চাকমা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ওই সন্ত্রাসী ইউপিডিএফের নানিয়ারচর শাখার পোস্ট পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রামে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে।
আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম প্রদীপময় চাকমা বলে পরিচয় দিয়েছেন। তার মায়ের নাম চম্পা চাকমা এবং ভাইদের নাম সুখময় চাকমা ও রচনা দীপ চাকমা বলে জানিয়েছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, প্রদীপময় চাকমার বিরুদ্ধে খাগড়াছড়িতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিভি/এসজি



মন্তব্য করুন: