• NEWS PORTAL

  • শনিবার, ১৪ মার্চ ২০২৬

মোংলায় বিদেশী মদসহ কারবারি আটক 

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ১৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মোংলায় বিদেশী মদসহ কারবারি আটক 

বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৯৭ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের দাবি, জব্দ হওয়া মদের বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। 

আটককৃত ব্যক্তির নাম অভিজিত পাড়ই। তিনি মোংলার চিলা ইউনিয়নের বাসিন্দা পিতর পাড়ইয়ের ছেলে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাতে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: