শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর সন্দেহজনক চলাফেরা, লাগেজে মিললো অর্ধকেজি স্বর্ণ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকট থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাসি করে ৫৩৪ গ্রাম স্বর্ণ আটক করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স।
শুক্রবার ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 এ আগত একজন যাত্রী কাস্টমস হল থেকে স্ক্যান শেষে বের হয়ে যাওয়ার সময় যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিমানবন্দর ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থা ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ব্যাগেজের ভিতর থেকে অর্ধকেজির বেশি স্বর্ণ জব্দ করে।
এসবের মধ্যে ছিল স্বর্ণের ১০৬ গ্রাম অলঙ্কার, ৪২৫ গ্রাম স্বর্ণ পিন্ড ও ৩ গ্রাম স্বর্ণের পেস্ট।এসময় আটক করা হয় মোহাম্মদ হাসান মুরাদ নামে ওই যাত্রীকে। আটক ওই যাত্রীর বাড়ির চট্টগ্রামের রাউজানের নাসিরনগরে।
আটককৃত এসব স্বর্ণের মূল্য ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বিভি/এজেড













মন্তব্য করুন: