• NEWS PORTAL

  • সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ২

খাগড়াছড়ির মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ করিম (২৬)'কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রাঙ্গাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। করিম উপজেলার তিনটহরী ইউনিয়নের রাঙ্গাপানি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মানিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করতে এবং সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্টার লক্ষে নিজ এলাকায় অবস্থানের খবরে করিমকে আটক করা হয়।

এছাড়াও সিআর -৫৯০/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাদ্দাম (২২)কে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার তিনটহরী ইউনিয়নের গোদাতলী এলাকা থেকে আটক করা হয়।

মানিকছড়ি থানা সুত্রে জানাযায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ করিমকে সন্ত্রাস দমন মামলায় আটক করা হয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত আরেক আসামী মো. সাদ্দামকেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত