• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাথরুমে তল্লাশি চালিয়ে মিললো প্রায় ২ কেজি হেরোইন!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:১৬, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাথরুমে তল্লাশি চালিয়ে মিললো প্রায় ২ কেজি হেরোইন!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা (লোহাপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে হানিফকে গ্রেফতার করা হয়। পরে তার বসতবাড়ির একতলা ভবনের নির্মাণাধীন একটি বাথরুমে তল্লাশি চালানো হয়। এ সময় প্লাস্টিকের ক্যারেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ৮২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে।

গ্রেফতার হানিফ তেররশিয়া শাহাজান বিশ্বাসের টোলা এলাকার মো. রুহুলের ছেলে।

এসআরবি জানায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পরে গ্রেফতার হানিফ ও উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত