চেক জালিয়াতি মামলায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেফতার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের মারমা হোটেল থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা দুটি সিআর মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্বীপ কুমার দাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২১৩৫/২০২৪ ও ৫১৪/২৫ সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটকের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: