• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ২

প্রকাশিত: ১৪:২২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ২

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে তোলার সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

অভিযানের সময় মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তর করা হচ্ছিল। এ সময় কোস্ট গার্ডের সদস্যরা ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: