• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাসে করে ১২৭০ পিস ইয়াবা নেয়ার পথে দুই নারী আটক

রাজেক জাহাঙ্গীর, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাসে করে ১২৭০ পিস ইয়াবা নেয়ার পথে দুই নারী আটক

যশোরের বাঘারপাড়ায় ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কথিত মাদক ব্যবসায়ী মনজুরা বেগম ওরফে মনজুরা বুড়ি (৬০) ও তার সহযোগী শিউলি বেগম (৫০) আটক হয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে তারা আটক হন।

একাধিক সূত্র জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এসময় তারা ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস নামক পরিবহন বাসে তল্লাশি চালিয়ে উক্ত দুই নারীকে আটক করেন। 

আটক মনজুরা বেগম বাঘারপাড়া উপজেলার দরাজহাট মধ্যপাড়ার আবু বক্কারের স্ত্রী এবং শিউলি বেগম একই এলাকার রেজাউল করিমের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে ১ হাজার ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে বাঘারপাড়া থানায়  মামলা দায়ের করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত